ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
আলীকদমে কলা চুরির বিরোধে সংঘর্ষ, আহত ৬

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৫৯ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে এক ত্রিপুরা সদস্য ও ম্রো সম্প্রদায়ের পাঁচ সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ঘটনাটি ঘটে শনিবার জানালী পাড়া এলাকায়। সংঘর্ষের পর আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।এদিকে, ১৮ জানুয়ারি রবিবার ভোরে ৩১ বীর আলীকদম সেনা জোনের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। সেনা জোনের পক্ষ থেকে আহত ম্রো সম্প্রদায়ের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়া হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন আলীকদম সেনা জোন কর্তৃপক্ষ।

















