ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড: পুড়েছে তিনশতাধিক আশ্রয়ঘর!

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
- / ১১৭ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটেছে। এতে ৩ শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এতে কয়েক হাজার রোহিঙ্গা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।আশ্রিত রোহিঙ্গারা বলছেন, মধ্যরাতে কিভাবে আগুন লেগেছে বলতে পারছি না। আগুন লাগার সাথে সাথে রোহিঙ্গারা জীবন বাঁচাতে পাশ্ববর্তী এলাকায় চলে যান। প্রায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে প্রথম আগুন লাগলে পার্শ্ববর্তী শেডে ছড়িয়ে পড়ে।আগুন মুহুর্তেই অন্যত্র ছড়িয়ে পড়লে বলে স্থানীয় ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে।অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া-টেকনাফের ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।এর আগে একাধিক ব্লক পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ব্যাপারে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা বলেন অগ্নিকান্ডের সুত্রপাত জানা যায়নি। কি পরিমাণ ক্ষতি হয়েছে বলা যাচ্ছে না।যা এখনো নিরুপন করা সম্ভব হয়নি।গেল বছর ২৬ ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ডে পুড়ে যায় ৪ নং রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল ও এরপর ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ডজনের বেশি ঘর।শীত মৌসুমে প্রায়শ: রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।এ নিয়ে আতংকে রয়েছে আশ্রিত রোহিঙ্গারা।

















