ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
আইনশৃঙ্খলা অবনতির শংকা প্রকাশ করলেন জামায়াত প্রার্থী আনোয়ারী

কক্সবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৫৫ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া-টেকনাফে যেকোন মুহুর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশংকা করেছেন জেলা জামায়াতের আমির ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ও সন্ত্রাসীদের অবাধ বিচরণ থাকায় যেকোন মুহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। আইনশৃঙ্খলা মিটিংয়েও বিষয়টি আলাদাভাবে এড্রেস করার জন্য তিনি প্রশাসনকে বলেছেন।তিনি বলেন এই আসন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।এসময় তিনি আরো বলেন, বিগত স্বৈরাচার আমলে প্রকাশ্যে যারা নৌকার জন্য ভোট ডাকাতি করেছে আমরা দেখতে পাচ্ছি তারা আত্ম প্রকাশ করেছেন। প্রশাসনকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।
১০ দলীয় জোটের প্রার্থী আনোয়ারী বলেন, সরকার যে লেভেল প্লেয়িং ফিল্ড এর কথা বলে আসছে তা নিশ্চিত করতে আরো কঠোর হতে হবে এবং নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী-
প্রশাসনকে নিরেপক্ষ ভূমিকা পালন করতে হবে।জনগণ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোট দিতে গভীর আগ্রহ নিয়ে আছে।টানা ২২ বছর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ারী স্ব-পদ থেকে পদত্যাগ করে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন:
কক্সবাজার প্রতিনিধি

















