ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
১৫ দিনের কারাদণ্ড
অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৫১ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার লামা সদর ইউনিয়ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সদর ইউনিয়নের মেউলার চর এলাকার মহিউদ্দিন বুড়ার বাড়ির পাশের নদীতীরে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোঃ শাহাদাত হোসেন (নাম প্রকাশে সম্মত) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। জানায়, নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

















