ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
বিজিবি'র পৃথক অভিযান
লক্ষাধিক ইয়াবা ও কার জব্দ,আটক দুই কারবারি

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৬:০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
- / ৬৩ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারে বিজিবি’র মাদকবিরোধী পৃথক ৩ অভিযানে ১ লাখ ৯ হাজার ৩০০ পিস বার্মিজ ইয়াবা, একটি প্রাইভেটকার ও অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ মংজয়পাড়া বিওপি ও রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশি এবং ডগ স্কোয়াডের সহায়তায় এসব অভিযান পরিচালিত হয়।বিজিবি জানায়, প্রথম অভিযানে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রেজুখাল চেকপোস্টে ডগ স্কোয়াডের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় গাড়ির অতিরিক্ত চাকার ভেতর লুকানো অবস্থায় ৭৫ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক আব্দুল হক (৪৬) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে একই দিন দুপুরে রেজুখাল চেকপোস্টে তল্লাশিকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী আরেকটি প্রাইভেটকারের যাত্রী মিলন মাহমুদ সজিব (২৭) কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করালে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে তার দেহ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।অপর অভিযানে একই দিন দুপুরে মংজয়পাড়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামিরতলি এলাকায় একটি পাহাড়ি বাড়িতে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।
কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এসব তথ্য নিশ্চিত করে
জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের উদ্ধারকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

















