ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ৮৯ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের আয়োজনে সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলারা আকতার।
প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
প্রশিক্ষণে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা, ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট প্রদান ও গ্রহণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট বাক্স সিলগালা ও সংরক্ষণ পদ্ধতি, ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রেরণসহ নির্বাচন পরিচালনার সকল গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়গুলো নিয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার, কুড়িগ্রাম, মাহমুদুল হাসান নাঈম অফিসার ইনচার্জ ফুলবাড়ী থানা, মোঃ তায়েফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার, ফুলবাড়ী, এবং মোঃ আমিনুল ইসলাম রিজু, অধ্যক্ষ, ফুলবাড়ী ডিগ্রি কলেজ।
উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

















