ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ময়মনসিংহ রেঞ্জ

শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত ইমরুল হাসান

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ১০৫ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর): ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জামালপুর জেলার ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত নভেম্বর-ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির হাত থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন তিনি।
অভিন্ন ও নিরপেক্ষ মানদণ্ডে সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ইসলামপুর সার্কেলকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত করা হয়।
সংশ্লিষ্টরা জানান, এ সাফল্যের পেছনে সার্কেলের নেতৃত্বে থাকা এএসপি মো. ইমরুল হাসানের কার্যকর, দূরদর্শী ও পেশাদার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইসলামপুর উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। মাদকবিরোধী অভিযান জোরদার, হারানো মোবাইল ফোন দ্রুত উদ্ধার, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি এবং থানা দালালমুক্ত রাখতে নেওয়া উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন।
পুরস্কার গ্রহণ শেষে এএসপি মো. ইমরুল হাসান বলেন, এই স্বীকৃতি এককভাবে আমার নয় এটি ইসলামপুর সার্কেলের সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। পাশাপাশি জামালপুর জেলার শ্রদ্ধেয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতাই এই সাফল্যের মূল ভিত্তি। সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আগামীতেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
তার নেতৃত্বে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বেড়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। এতে ইসলামপুর উপজেলার পুলিশ প্রশাসনের ভাবমূর্তি আগের চেয়ে আরও উজ্জ্বল হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ময়মনসিংহ রেঞ্জ

শ্রেষ্ঠ সার্কেল এএসপি নির্বাচিত ইমরুল হাসান

সর্বশেষ পরিমার্জন: ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬