ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
৬লক্ষাধিক ইয়াবা ও ১০কেজি হেরোইন উদ্ধার,আটক-২

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৫৬ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের শহর লাগোয়া বাঁকখালী নদীতীরের উত্তর নুনিয়ারছড়ার প্যারাবন সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও ১০ কেজি হেরোইন সদৃশ্য মাদকের একটি বড় চালান উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় দুইজন’কে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোঃ ইসমাইল ও নজরুল ইসলাম মায়ানমার-বাংলাদেশ সীমান্তের বড় মাদক কারবারী বলে র্যাব জানিয়েছে।সাম্প্রতিক সময়ে কক্সবাজারে উদ্ধার করা মাদকের চালানের মধ্যে এটি সবচেয়ে বড় মাপের চালান। তাছাড়াও দীর্ঘদিন পর মাদকের চালানে নতুন করে আবারো হেরোইন যোগ হয়েছে। আশি দশকে হেরোইনই ছিল কক্সবাজার সীমান্তের উল্লেখযোগ্য মাদক। সেই থেকে দীর্ঘদিন যাবত হেরোইন পাচার বন্ধ ছিল। কিন্তু এবারই এতবড় মাপের চালান নতুন করে আটক হল। সোমবার (২৬ জানুয়ারি) র্যাব-১৫ এর আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নেয়ামুল হালিম খান মাদকের চালান আটকের বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সমুদ্রপথে মাছ ধরার ট্রলারের সাহায্যে দেশে মাদক পাচার করা হয়,এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তর নুনিয়ার ছড়ার প্যারাবন সংলগ্ন সমুদ্রতটে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যে সমুদ্রতটের বালির নিচে লুকানো চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন সদৃশ্য মাদক পাওয়া যায়।গ্রেপ্তারকৃত মাদক কারবারী মোঃ ইসমাইল (৪৩) চকরিয়া উপজেলার চরনদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে। অপরজন নজরুল ইসলাম (৪২) উখিয়ার পালংখালী এলাকার সাবের আহমদের ছেলে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের এবং থানায় সোপর্দ করা হয়েছে।

















