ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
রোহিঙ্গা’র অবাধ বিচরণ ঠেকাতে হার্ডলাইনে ১৪ আর্মড পুলিশ

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৬৩ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।২৯জানুয়ারী(বৃহস্পতিবার) বিকেলে উখিয়া সদর দপ্তরে গত ডিসেম্বর মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনায় এ সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় ব্যাটালিয়ন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন সভাপতিত্ব করেন।পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে গত মাসের কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা ও দাবিদাওয়ার সমাধানকল্পে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন মৃত্যুঞ্জয় দে সজল, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার, মধুরছড়া পুলিশ ক্যাম্প।সভাপতি মোহাম্মদ সিরাজ আমিন বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগসহকারে শোনেন এবং বেশ কিছু বিষয়ের ওপর তাৎক্ষণিক নির্দেশনা ও সমাধান করেন। পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধারসহ অন্যান্য আভিযানিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সকল পুলিশ সদস্যদেরকে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন এবং মাদক ও যেকোনো ধরনের দুর্নীতি থেকে সম্পূর্ণ বিরত থাকার নির্দেশনা দেন। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে রোহিঙ্গা ক্যাম্পসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রোহিঙ্গারা ক্যাম্পের বাহিরে গিয়ে ভাড়াটিয়া জনবল হিসাবে যেন কোন সভা-সমাবেশ এ অংশগ্রহণ করতে না পরে সে লক্ষ্যে ক্যাম্পের সকল চেকপোস্টগুলোতে কঠোর নজরদারী বৃদ্ধি করার জন্য সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এবং অপারেশন স্যারদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় অধিনায়কের পক্ষ থেকে অত্র ইউনিটের একজন পুলিশ সদস্যকে চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
সভায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সকল ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ, অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

















