ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

এবার একজন হিন্দুসহ আটজনের জামায়াতে যোগদান

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২১:০২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৬ বার পঠিত
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে এবার   একজন হিন্দুসহ আটজন জামায়াতে যোগ দিয়েছে। উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি হাইস্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঐ ৮ জন জামায়াতে যোগদান করেছে। এদের মধ্যে একজন হিন্দু সম্প্রদায়ের সদস্যও রয়েছেন।
শনিবার(৩১ জানুয়ারি)  বিকেলে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তারা  চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. কেরামত আলী মাধ্যমে যোগদান করেন। এ সময় তিনি তাদের গলায়  মালা পরিয়ে বরণ করে নেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদানকারীরা হলেন— বাগবাড়ি মিয়াপুর গ্রামের মো. আবদুল কাদির ও আইস উদ্দিন, বাগবাড়ি পূর্বপাড়া গ্রামের মো. আইসুদ্দিন, মো. শামসুদ্দিন, শ্রী চমৎকার ও মো. সেরাজুল সদ্দার এবং উত্তর মকিমপুর গ্রামের মো. জুবায়ের ও মো. মোস্তাক।
যোগ দেয়া  হিন্দু সম্প্রদায়ের সদস্য শ্রী চমৎকার বলেন, “জামায়াতে ইসলামীকে ভালো লেগেছে। দলটির আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সে কারণেই আমি জামায়াতে যোগ দিয়েছি।”
ড. কেরামত আলী তাঁর বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
এ-র আগে গত  ২৭ জানুয়ারী মোবারকপুর ইউনিয়নে ২২ বিএনপি কর্মী এবং ৩০ জানুয়ারি দাইপুখুরিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি থেকে ৬০ জন ও একই দিন মোবারকপুর ইউনিয়নের দুই বিএনপি নেতাকর্মী জামাতে যোগ দেয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এবার একজন হিন্দুসহ আটজনের জামায়াতে যোগদান

সর্বশেষ পরিমার্জন: ০৭:২১:০২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬