ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

ভারত থেকে আসা নেশা জাতীয় সিরাফ ও গরু জব্দ

আব্দুল বারী, বিশেষ  প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৪ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ  প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকে সকাল পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ  তিনটি অভিযানে  এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে শিবগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘এস্কাফ’ সিরাপ জব্দ করা হয়। এছাড়া সদর উপজেলার রানীনগর ও নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকা থেকে পৃথকভাবে মোট ৭টি গরু জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপ ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা। জব্দ করা নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ভারত থেকে আসা নেশা জাতীয় সিরাফ ও গরু জব্দ

সর্বশেষ পরিমার্জন: ১০:৩৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬