ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

জামায়াতের নির্বাচনী সভায় দাঁড়িপাল্লায় চাইলেন হিন্দুনেতা রাজবিহারী দাশ

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৭৩ বার পঠিত
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় দাড়িঁপাল্লার পক্ষে ভোট চেয়েছেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও হিন্দু নেতা রাজ বিহারী দাশ।
সোমবার সকালে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত এ জনসভায় তিনি বক্তব্য রাখেন। বক্তৃতায় রাজ বিহারী দাশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।এ সময় তিনি বিশেষভাবে কক্সবাজারের সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, কক্সবাজার সদর আসনের পাশাপাশি কক্সবাজার জেলার ৪টি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামের প্রার্থীরা বিজয় অর্জন করবেন,এমন প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামের প্রার্থীদের প্রতি সর্বস্তরের জনগণের সমর্থন কামনা করেন।জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণে পুরো মাঠে নির্বাচনী কর্মসূচির প্রাণবন্ত পরিবেশ লক্ষ্যনীয় ছিল।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জামায়াতের নির্বাচনী সভায় দাঁড়িপাল্লায় চাইলেন হিন্দুনেতা রাজবিহারী দাশ

সর্বশেষ পরিমার্জন: ০৬:১২:০৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬