ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৬৫ বার পঠিত

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কার পক্ষে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ফুলবাড়ী উপজেলার জছিমিঞা মডেল সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, তিস্তা নদী আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “নদীভাঙনের কারণে এ অঞ্চলের মানুষ বারবার সর্বস্ব হারাচ্ছে। আমরা ক্ষমতায় গেলে নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রাস্তাঘাটসহ সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপি কোনো ধরনের আপস করবে না। এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের পর আমরা সরকার গঠন করতে পারলে বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন আমাদের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করবে। এর ফলে এলাকায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
জনসভায় তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে কান না দিয়ে ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাবেক সম্পাদক খোরশেদ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশার সঞ্চালনায় এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. ওমর ফারুকসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

















