ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মন্তব্যে সাবেকুন নাহার শিখা

এমপি হলে ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থান করে দিব

‎আরিফুল ইসলাম, জয়পুরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৯ বার পঠিত

আরিফুল ইসলাম, জয়পুরহাট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এম.পি নির্বাচিত হলে জয়পুরহাটে একটি বৃহৎ গার্মেন্টস শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সাবেকুন নাহার শিখা। তিনি বলেন, এই গার্মেন্টসে একসাথে ২০ থেকে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে, যা জেলার বেকারত্ব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।‎জয়পুরহাট সদর উপজেলার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাবেকুন নাহার শিখা জানান, প্রস্তাবিত গার্মেন্টস প্রতিষ্ঠানে নারী-পুরুষের জন্য সমান সুযোগ ও সুবিধা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।‎তিনি আরও বলেন, “জয়পুরহাটের যুবসমাজ পরিশ্রমী ও সম্ভাবনাময়। এই শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে স্থানীয় মানুষকে আর কাজের খোঁজে বড় শহরে যেতে হবে না। নিজ জেলাতেই তারা সম্মানজনক জীবিকা নির্বাহের সুযোগ পাবে।”‎এছাড়া গার্মেন্টসের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথাও জানান তিনি।‎সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ তার এই ঘোষণাকে স্বাগত জানান এবং দ্রুত শিল্পায়নের দাবি জানান।‎সাবেকুন নাহার শিখা বলেন, জনগণের আস্থা ও সমর্থন পেলে জয়পুরহাটকে একটি শিল্পসমৃদ্ধ ও কর্মসংস্থানবান্ধব জেলায় রূপান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মন্তব্যে সাবেকুন নাহার শিখা

এমপি হলে ত্রিশ হাজার মানুষের কর্মসংস্থান করে দিব

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬