ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা

রুবেল আহমেদ, মৌলভীবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৫ বার পঠিত

রুবেল আহমেদ, মৌলভীবাজার: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আশিকুল আলমীন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার, জেলা কমান্ডার বিজিবি, অধিনায়ক সেনাবাহিনী ও বিজিবি, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠুু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে নির্বাচনকালীন সময়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল প্রকার অপপ্রচার ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান। সভা শেষে অংশগ্রহণকারীরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




















