ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

শিবগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী  ড.কেরামত আলীর ইশতেহার ঘোষনা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৭০ বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলীর ইশতেহার ঘোষনা করা হয়েছে । শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোনামসজিদ দারসবাড়ি মসজিদ প্রাঙ্গনে সর্ব শ্রেণীপেশার মানুষের উপস্থিতিতে ড. কেরামত আলী এই ইশতেহার ঘোষনা করেন । ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মমূখী শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ পর্যন্ত রেললাইন স্থাপন, আম ও কৃষি উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতির বিস্তার, পদ্মা নদীর ভাঙন রোধ প্রকল্প, প্রশাসনিক কাঠামো সংস্কার, সোনামসজিদ স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পের প্রসার, শিক্ষা বিস্তার, নগরায়ন, শিল্পায়ন, সীমান্ত সুরক্ষা ও স্বার্বভৌমত্ব রক্ষা, সুশাসনের শিবগঞ্জ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ সহ মোট ২০ টি বিষয়ের উপরে ৯২ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে উন্নয়ন পরিকল্পনার কথা ঘোষনা করেন তিনি । এছাড়াও প্রয়োজন ও সময় সাপেক্ষে শিবগঞ্জবাসীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি মডেল উপজেলা গঠনের কথাও জানান তিনি । ড. কেরামত আলী বলেন, এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, বরং দক্ষতা, বাস্তবায়নের স্বক্ষমতা ও জনবল সহ সামগ্রিক বিষয় বিবেচনা সাপেক্ষে গঠিত একটি ইশতেহার, যা বাস্তবায়নে জনগনের সহযোগিতা ও আমার জবাবদিহিতা ওতোপ্রতোভাবে জড়িত থাকবে ইনশাআল্লাহ । এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে আমির সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেফাউল মূলক, সহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শিবগঞ্জে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী  ড.কেরামত আলীর ইশতেহার ঘোষনা

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬