ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের বাড়ি পরিদর্শনে জামায়াত প্রার্থী,সহায়তার আশ্বাস

শ.ম.গফুর,ককবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৯ বার পঠিত

শ.ম.গফুর,ককবাজার: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্ব পাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছেন দাঁড়িপাল্লার প্রার্থী নুর আহমদ আনোয়ারী। ৭ ফেব্রুয়ারী সকাল ৮টায় কাটাখালীতে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন যানে জামায়াত প্রার্থী মাওলানা নুর আহমদ আনোয়ারী।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো এখন চরম মানবেতর জীবন যাপন করছেন। তিনি তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মাওলানা নুর আহমদ আনোয়ারী সরকারের প্রতি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। তিনি বলেন, আগুনে পুড়ে যাওয়া পরিবারের জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা, ঘর নির্মাণ সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা প্রয়োজন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

















