বোচাগঞ্জে ধানের শীষের বিশাল গণ মিছিল অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৩৮ বার পঠিত

শাহীন আলম, বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর প্রচারণার অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দিনাজপুর-২(বিরল-বোচাগঞ্জ)আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পক্ষে এক বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোজ রবিবার বিকাল ৩ টায় সেতাবগঞ্জ বড় মাঠে বোচাগঞ্জ থানার ৬ ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে আগত বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সেতাবগঞ্জ বড় মাঠ গণজোয়ারে পরিণত হয়। পরবর্তীতে গণ মিছিলটি সেতাবগঞ্জ পৌরসহরের মূলমূল সড়ক প্রদক্ষিণ করে।এ সময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন নেতাকর্মীদের
সর্বাত্মক সহযোগিতা ও সাধারণ মানুষের উপস্থিতি ও ভালোবাসা বলে দেয় এখানে ধানের শীষের গণজোয়ার কতটুকু। আমি বিশ্বাস করি আমরা যদি শেষ সময় পর্যন্ত ঠিক থাকি তাহলে বিপুল ভোটের ব্যবধানে আমরা জয় লাভ করবো ইনশাআল্লাহ।

















