ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ক্যাম্পের বাইরে ভাড়ায় বসবাস
৬শতাধিক রোহিঙ্গা আটক,জরিমানা ও শাস্তি

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫০ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প ছেড়ে যত্রতত্র বসবাস করে আসছিল রোহিঙ্গাদের বিশাল একটি অংশ।বাইরে বাসা ভাড়া কিংবা জায়গা কিনে বসতি গেঁড়ে চালিয়ে যাচ্ছিল নানা অপকর্ম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সংঘাতমুক্ত রাখতে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।ধারাবাহিকতায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়েছে উখিয়ায়।ক্যাম্পের বাইরে অবস্থান নেওয়া এবং বসবাসরত ৬২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ২১১ জন, মহিলা ১৯৬ জন এবং শিশু ২০০ জন।আটককৃতদেরকে নির্ধারিত ক্যাম্পে প্রেরণের জন্য এপিবিএন পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।অভিযানের সময় অবৈধভাবে রোহিঙ্গাদের বাসা ভাড়া বা জমি প্রদান করার দায়ে ১৩ জন বাড়ির মালিকের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে মোট এক লাখ সাতান্ন হাজার (১,৫৭,০০০) টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ৩ জনকে কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।শাস্তিপ্রাপ্ত ও দন্ড প্রাপ্তরা হচ্ছেন,আব্দুর রশিদ রহমান (৭ দিনের কারাদণ্ড), শাহিনা আক্তার (১০,০০০ টাকা জরিমানা), সাজু বেগম (১০,০০০ টাকা জরিমানা), মো. হারুন (৭,০০০ টাকা জরিমানা), সেলিনা আক্তার (৫,০০০ টাকা জরিমানা), মো. হামিদুল (৫,০০০ টাকা জরিমানা), মো. সৈয়দ আলম (২০,০০০ টাকা জরিমানা), মো. আজিজুর রহমান (৭ দিনের কারাদণ্ড), মো. নুর হোসেন (৩০,০০০ টাকা জরিমানা), আনোয়ারুল আলম (২০,০০০ টাকা জরিমানা), নুরুল আমিন (৫০,০০০ টাকা জরিমানা), মো. আব্দুল রশিদ (৩০ দিনের কারাদণ্ড), এবং মো. মঞ্জুর আলম (২০ দিনের কারাদণ্ড, ৪০ পোঁটলা গাজাসহ আটক)।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আটককৃতদের ক্যাম্পে প্রেরণের আগে তাদের অবস্থান ও চলাচল বিষয়ে বিশদ অনুসন্ধান চলছে। বিশেষত আসন্ন নির্বাচনের প্রাক্কালে রোহিঙ্গাদের অপব্যবহার প্রতিরোধের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।উখিয়া–টেকনাফ অঞ্চলে ক্যাম্পের বাইরে গড়ে ওঠা অবৈধ বসতি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে ধরা হচ্ছে। যৌথ বাহিনীর এই অভিযান নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি রোহিঙ্গাদের নির্ধারিত ক্যাম্পে ফেরত পাঠানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলেও জানান।

















