ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

লালমনিরহাটে সেনাবাহিনীর প্যারা কমান্ডো রাপ্লিং মহড়া

জিল্লুর রহমান, লালমনিরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬৮ বার পঠিত

জিল্লুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গম চরাঞ্চলে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে প্যারা কমান্ডর র‍‍্যাপ্লিং করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার উপর মহড়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ফেব্রুয়ারি) লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী পাঠে অনুষ্ঠিত ওই মহড়ার মাধ্যমে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রস্তুতি প্রদর্শন করা হয়েছে।মহড়ার নেতৃত্ব দেন রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত মোতায়েন, পরিস্থিতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি প্রতিক্রিয়া প্রদর্শন করেছে।বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পিত এই অনুশীলনের মাধ্যমে নির্বাচনী পরিবেশে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়েছে। মহড়ার অন্যতম আকর্ষণ ছিল হেলিবোর্ন অপারেশন, যেখানে সেনাসদস্যরা নির্দিষ্ট এলাকায় দ্রুত অবতরণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেছেন। পাশাপাশি সমন্বিত কমান্ড ও কন্ট্রোল, তথ্য আদান-প্রদান এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয়ের অনুশীলনও করা হয়েছে।এতে সাধারণ ভোটাররা আশা প্রকাশ করেছেন, সেনাবাহিনীর এই প্রস্তুতি ও পেশাদারিত্ব নির্বাচনী সময়ে জনগণের নিরাপত্তা ও আস্থাকে আরও দৃঢ় করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

লালমনিরহাটে সেনাবাহিনীর প্যারা কমান্ডো রাপ্লিং মহড়া

সর্বশেষ পরিমার্জন: ০৩:১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬