ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৯৪ লাখ টাকা

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪৮ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টানা চার দিনের ছুটিতে উত্তরবঙ্গ ও আশপাশের অন্তত ২৩ জেলার মানুষ গ্রামে ফিরছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। অপরদিকে ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ভোটের ছুটিতে মঙ্গলবার রাতে থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে।

বুধবার সকালে যানবাহনের চাপের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতেই চলছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৯৪ লাখ টাকা

সর্বশেষ পরিমার্জন: ০২:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬