ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
কৃষিতে নতুন সম্ভাবনা

কটিয়াদীতে প্রথমবারের মতো ক্যাপসিকাম চাষ

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৯ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে‎ কৃষিতে যুক্ত হলো নতুন সম্ভাবনাময় ফসল ক্যাপসিক্যাম। এই প্রথমবারের মতো উপজেলায় বাণিজ্যিকভাবে ক্যাপসিক্যামের আবাদ শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে উপজেলা পৌর সদরে প্রায় ২০শতক জমিতে উচ্চ ফলনশীল(সুইট বিউটি)জাতের ক্যাপসিকাম আবাদ হয়েছে।

এরই মধ্যে মাঠে আশাব্যঞ্জক ফলন দেখা গেছে।এ বিষয়ে কথা হয় চরিয়াকোনা গ্রামের ক্যাপসিক্যাম চাষি রইছ উদ্দিনের সাথে। তিনি জানান, এই প্রথম আমার জমিতে ক্যাপসিকাম চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। তাছাড়া ক্যাপসিকাম অনেক লাভজনক বলেও জানতে পেরেছি। প্রতিটি গাছেই এখন ফুল আর ফল দেখা যাচ্ছে। যদি রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগের মুখে না পড়ে, তাহলে ক্যাপসিক্যাম বিক্রি করে দেড় থেকে দুই লাখ টাকা আয় হতে পারে।

এই বিষয়ে কটিয়াদী পৌর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মঈনুল ইসলাম জানান,চরিয়াকোনা গ্রামে প্রায় ২০শতক জমিতে বিদেশি এই সবজির চাষ হয়েছে। এই ২০শতক জমিতে ক্যাপসিক্যাম চাষে ২০ হাজার টাকা খরচ হলেও ১লাখ ৮০হাজার থেকে ২লাখ টাকা আয় হবে বলে মনে করি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কৃষিতে নতুন সম্ভাবনা

কটিয়াদীতে প্রথমবারের মতো ক্যাপসিকাম চাষ

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬