ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

রমজানে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে আজ থেকে পরিবর্তিত নতুন সময়সূচিতে চলবে দেশের সকল ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন। নতুন সূচি অনুযায়ী, ব্যাংকগুলোতে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন করা যাবে।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নতুন নির্দেশনা অনুযায়ী, রমজান মাসে ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর আড়াইটা পর্যন্ত গ্রাহকরা লেনদেন করতে পারবেন এবং পরবর্তী সময়টুকু দাপ্তরিক কাজ গোছানোর জন্য রাখা হয়েছে। সাধারণ সময়ে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে এবং লেনদেন চলে বিকাল ৪টা পর্যন্ত।

ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারের লেনদেন সূচিও পুনঃনির্ধারণ করা হয়েছে। রমজানে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত। স্বাভাবিক সময়ে এই লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত চলে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও জানানো হয়, রমজান মাসে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় ব্যাংকের অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে, যাতে গ্রাহক সেবা ব্যাহত না হয়।

কেন্দ্রীয় ব্যাংকের অফিস সময়ও রমজানে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি ও দাপ্তরিক কাজ এই নতুন সূচি অনুযায়ী পরিচালিত হবে।

পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার পুনরায় আগের স্বাভাবিক সময়সূচিতে ফিরে যাবে বলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রমজানে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে ব্যাংক লেনদেন

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬