ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

শাওন হত্যার বিচারের দাবিতে কটিয়াদীতে মানববন্ধন

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯১ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জালালপুর ইউনিয়নের বাসিন্দা নূরুল্লাহ্ শাওন (২৫) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

সোমবার (২২ফেব্রুয়ারি) যোহর বাদ কিশোরগঞ্জের কটিয়াদীতে শাওন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে কটিয়াদীরের ছাত্র সমাজ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মমভাবে হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই। এবং অবিলম্বে যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। তা না হলে আগামীতে আমরা কঠোর আন্দোলনে যাব।

উল্লেখ্য,বুধবার (১৮ফেব্রুয়ারি) সন্ধার দিকে ব্রহ্মপুত্র নদে ঘুরতে গিয়ে ছিনতাইকারী কবলে পরে নিখোঁজ হওয়ার দু’দিন পর শুক্রবার (২০ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রক্ষপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাওন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের ৩বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায়,নিখোঁজের পরদিন (বৃহস্পতিবার) শাওনের মা শাহিদা বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।এতে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,ছিনতাইকারী কিশোর দলের কবলে পড়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই এজাহারভুক্ত আসামি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শাওন হত্যার বিচারের দাবিতে কটিয়াদীতে মানববন্ধন

সর্বশেষ পরিমার্জন: ১০:৪৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬