ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ৮৩ বার পঠিত
মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ থিয়েটারের উদ্যোগে এক হৃদ্যতাপূর্ণ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ) নওগাঁ জেলা শহরের সাব্বির হোটেলের তৃতীয় তলায় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের নির্বাচনী এলাকা-৫০, মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৫ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার খাদেমুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী ও সাধারণ সম্পাদক এম এম রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও তাঁর সহধর্মিনী, এমপির ঘনিষ্ঠ বন্ধু অজয় সরকার, নাট্যকার অ্যাডভোকেট এ কে এম ফজলে মাহমুদ চাঁদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শতাধিক আমন্ত্রিত অতিথির অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মোঃ জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ থিয়েটারের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সাংস্কৃতিক চর্চা সমাজকে মানবিক ও আলোকিত করে। তিনি নওগাঁ থিয়েটারের সার্বিক উন্নয়নে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান।
অনুষ্ঠানে হুজুরের পরিচালনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মাগরিবের আযানের সঙ্গে সঙ্গে ইফতার পরিবেশন শুরু হয়। ইফতারে ছিল বোতলজাত বিশুদ্ধ পানি, লেবু-চিনির শরবত, বুট, বন্দিয়া, জিলাপি, পিঁয়াজি, খেজুর, কলা এবং খাসির মাংসের বিরানি। সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। দোয়া ও ইফতার মাহফিল শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। সার্বিকভাবে আয়োজনটি নওগাঁর সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিয়েছে

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬