ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ৮০ বার পঠিত

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ: বাংলাদেশ প্রেসক্লাবের বগুড়া জেলা ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৬ই মার্চ ২০২৬খ্রিষ্টাব্দ ) সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে সম্মিলিত মানবাধিকার জোট রাজশাহী বিভাগীয় কমিটি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক জয়সাগর ও সিএনএ। অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান সহ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং দেশের আটটি বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
স্মরণসভায় বক্তারা মরহুম আব্দুল হালিম মন্ডলের সাংবাদিকতা ও সাংগঠনিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, সৎ ও সাহসী সংগঠক। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে সুসংগঠিত করতে তিনি আজীবন কাজ করে গেছেন। তার অবদান বাংলাদেশ প্রেসক্লাবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দ একসাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রাজশাহী বিভাগীয় কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় রাজশাহী বিভাগের তিনটি জেলা কমিটি বাতিল ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া স্মরণসভা ও সাংগঠনিক সভায় চাপাইনবাবগঞ্জ জেলা কমিটির কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তাদের সাংগঠনিক কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নিয়মতান্ত্রিক সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। একই সঙ্গে দেশের সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে বাংলাদেশ প্রেসক্লাব ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

















