ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

ওড়না পেঁচিয়ে ১০-বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ৭৫ বার পঠিত
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্য হয়েছে। ১০ মার্চ(মঙ্গলবার) সকাল ৯টার দিকে ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গয়ালমারা তৈল্লার বিল এলাকায় দোলনায় খেলতে গিয়ে ওড়না গলায় পেঁচিয়ে এমব মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুর আকরিদা জান্নাত (১০) দুবাই প্রবাসী জিয়াউর রহমানের মেয়ে এবং স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার ছাত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফোরকানিয়া মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আকরিদা বাড়ির উঠানে দোলনায় খেলছিল। এ সময় অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না দোলনার সাথে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে সে মৃত্যুবরণ করে।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কিছুদিন আগে আকরিদার জন্য নতুন পোশাক কেনা হয়েছিল। কিন্তু সেই আনন্দের আগেই তার এমন মৃত্যু পরিবার ও এলাকাবাসীকে শোকাহত করে তুলেছে।শিশুটির  মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ওড়না পেঁচিয়ে ১০-বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ পরিমার্জন: ০৩:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬