ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
চেয়ারম্যান আঃ রাজ্জাক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার

এম এ আকবর খন্দকার,কিশোরগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০২:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ৭৬ বার পঠিত

এম এ আকবর খন্দকার,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার ২নং লতিবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১১ মার্চ বুধবার সকালে জেলা শহরের কাঁচারী বাজার এলাকা থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালত হাজির করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আল-নূর তারেক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিস্ফোরক আইনের মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্যে আঃ রাজ্জাক লতিবাবাদ ইউনিয়ন পরিষদের নির্দলীয় ভাবে তিনবার বিপুল ভোট জয়লাভ করেন। তার কর্ম দক্ষতা, সদাচারণ, সততার জন্য দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে ক্রেস্ট ও সনদপত্র লাভ মাধ্যমে ইউনিয়নকে সম্মান ও মর্যাদার অধিষ্ঠিত করার গৌরব অর্জন করেন।



















