ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৪ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ

জাককানইবি থেকেই আইনজীবী হলেন ৮০ জন শিক্ষার্থী 

মোমিন ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ১১০ বার পঠিত
মোমিন ইসলাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়:  বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৮০ জন শিক্ষার্থী। এতে বিশ্ববিদ্যালয়ের এই বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এটিকে বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন হিসেবে মনে করেছেন, যা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে বলে ধারণা করছেন বিভাগটির শিক্ষকরা।
বাংলাদেশ বার কাউন্সিলের প্রকাশিত বিজ্ঞাপ্তি অনুসারে জানা যায় , বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। যা গত রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণদের তালিকায় স্হান পেয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ের আইর বিভাগের ৮২ শিক্ষার্থী।
এমন গৌরবপূর্ণ সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান বলেন, “আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আমরা যখন প্রথম বিভাগ চালু করি তখন বেশ সীমাবদ্ধতায় চালাতে হয়েছে। এরপরও শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। যারা বার কাউন্সিলের লাইসেন্স পেয়েছে তাদের অভিনন্দন আর যারা পায়নি তাদের হতাশ হলে চলবে না। এছাড়াও এই বিভাগের শিক্ষার্থীরা অন্যান্য জায়গায় সফলতার স্বাক্ষর রাখছে।”
উল্লেখ্য বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অধীনস্থ যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার জন্য আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। আইন পেশা শুরু করার জন্য তাঁদের ছয় মাসের মধ্যে নির্বাচিত বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জাককানইবি থেকেই আইনজীবী হলেন ৮০ জন শিক্ষার্থী 

সর্বশেষ পরিমার্জন: ১১:৩১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬