ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬
তাজা খবর
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার বাংলাদেশ ব্যাংকে ১০৮ সহকারী পরিচালক পদে নিয়োগ

গুচ্ছ ভর্তিচ্ছুদের পাশে জাককানইবি ছাত্রদল

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / ১০৬ বার পঠিত

মোমিন ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন,বাইক সার্ভিস, সুপেয় পানি,কলম উপহার, প্রয়োজনীয় ব্যাগ মোবাইল রাখার ব্যবস্থা নিয়ে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ শে মার্চ) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগসহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে আগত   পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এধরণের শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ভর্তিপরীক্ষা উপলক্ষে শাখা ছাত্রদলের পক্ষ থেকে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। সেখানে পরীক্ষার্থীদের জন্য কলম, ফুল, বিভিন্ন অতিপ্রয়োজনীয় ওষুধ, সুপেয় পানির ব্যবস্থা করা হয়। পাশাপাশি বুথের ভেতরে করা হয় অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা।

ভর্তি পরিক্ষার্থীদের সার্বিক সহায়তার বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন বলেন, পরিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এজন্য নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত, শিক্ষার্থীদের সিট ব্যবস্হা থেকে শুরু করে অভিভাবকদের বসার জায়গা করেছি। যেসব শিক্ষার্থীরা দূর থেকে পরীক্ষা দিতে এসেছে তাদের জন্য বাইক সার্ভিসের ব্যবস্হা করেছি। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যেন সুষ্ঠু থাকে, স্বাভাবিক থাকে তার জন্য এবং পরীক্ষার্থীরা নির্বঘ্নে নিশ্চিন্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য প্রশাসনের সাথে সহযোগিতা করে সে ব্যবস্হা করেছি।

উল্লেখ্য যে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১,১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৯৩ জন। অনুপস্থিত ১৭২ জন। উপস্থিতির হার ৮৫.২৪ শতাংশ।

আগামী ০৩ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১০ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার ১১ টা থেকে ১২টা পর্যন্ত ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা এবং একইদিন বেলা ০৩:০০ হতে ০৪:০০ পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭,০০৭ জন এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০,৩৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।  প্রতিটি ইউনিটের ফলাফল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd)- প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দমত তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যতাসাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক বিশ্ববিদ্যালয় তাদের আসন সংখ্যার সামর্থ্যরে উপর ভিত্তি করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে ১,১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গুচ্ছ ভর্তিচ্ছুদের পাশে জাককানইবি ছাত্রদল

সর্বশেষ পরিমার্জন: ১২:০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬