ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
নীলফামকরীতে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি, নীলফামারী:
- সর্বশেষ পরিমার্জন: ০২:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ১৬ বার পঠিত

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে মোঃ ফরহাদ হোসেন খাঁন-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে নীলফামারী সদর থানাধীন গাছবাড়ি বাসস্ট্যান্ড থেকে পুলিশ লাইন্সগামী মহাসড়কের পশ্চিম পাশে সরকারি সার গুদাম সংলগ্ন ব্রিজের ওপর থেকে সুমন ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নীলফামারী জেলার টুপামারী এলাকার মৃত জমির উদ্দিনের পুত্র। পরে তার দেহ তল্লাশি করে ১০১ পিস লালচে-কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত সুমন ইসলাম দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলেন এবং তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-০৪, তারিখ ০২ জুন ২০২৬, জিআর নম্বর-২০৮/২০২৬। পরবর্তীতে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:





















