ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

গ্রাম থেকে গ্রামে রক্তসেবার নেটওয়ার্ক গড়ে তুলছে রাজাপুর ব্লাড ব্যাংক

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৪৩ বার পঠিত
ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা):   মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন রাজাপুর ব্লাড ব্যাংক রক্তদানের কার্যক্রম আরও গতিশীল ও জরুরি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রতিনিধি কমিটি ঘোষণা করেছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি গ্রামে একজন পরিচালক ও একজন সহকারী পরিচালক দায়িত্ব পালন করবেন। তারা রক্তদাতা সংগ্রহ, জরুরি রক্তের প্রয়োজন হলে সমন্বয় করা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন।
ঘোষিত কমিটিতে রাড়িখালী গ্রামের পরিচালক হিসেবে নয়ন মোল্যা ও সহকারী পরিচালক হিসেবে সুজন, নাওভাঙ্গা গ্রামের পরিচালক পান্নু বিশ্বাস ও সহকারী পরিচালক আইয়ুব, বনগ্রাম গ্রামের পরিচালক উসমান ও সহকারী পরিচালক লাল চাঁদ, রাজপাট গ্রামের পরিচালক আল-আমীন খান ও সহকারী পরিচালক মনির দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কলমধরী গ্রামের পরিচালক আলীরেজা ও সহকারী পরিচালক ইয়ামিন, গোবরনাদা গ্রামের পরিচালক ইমরোজুল ইসলাম ও সহকারী পরিচালক নবাব আলী, রাজাপুর গ্রামের পরিচালক কাদের মোল্যা ও সহকারী পরিচালক আলিমুজ্জামান, রাহাতপুর গ্রামের পরিচালক ইমরান ও সহকারী পরিচালক ইব্রাহিম, নিত্যানন্দপুর গ্রামের পরিচালক নিশান বিশ্বাস ও সহকারী পরিচালক মাহির, গঙ্গানন্দপুর গ্রামের পরিচালক আমিনুর ও সহকারী পরিচালক রফিকুল এবং ঝগড়দিয়া গ্রামের পরিচালক শাহিদুজ্জামান ও সহকারী পরিচালক ইমামুল দায়িত্ব পেয়েছেন।
রাজাপুর ব্লাড ব্যাংকের পরিচালক হাবিবুর রহমান সোহাগ জানান, মানবিক সেবার পরিধি বাড়াতে এবং রক্তের অভাবে যেন কোনো রোগী ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই ইউনিয়নব্যাপী এ প্রতিনিধি কাঠামো গড়ে তোলা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গ্রাম থেকে গ্রামে রক্তসেবার নেটওয়ার্ক গড়ে তুলছে রাজাপুর ব্লাড ব্যাংক

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬