ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দেবিদ্বারে আলোচনা সভা

সিনিয়র স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৫১ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার: গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং প্রান্তিক জনগণের জন্য স্বল্প খরচে ও দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার দেবিদ্বারে “স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রাম আদালত উপজেলা সমন্বয়ক সাইফুল করিম খান ও মরিয়ম সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, উপপরিদর্শক (এসআই) সাগর সাহা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, নিজেরা করি সংস্থার জেলা সমন্বয়ক আব্দুল জব্বার, উদ্দীপকের শাখা ব্যবস্থাপক মো. আবু হেনা, পদক্ষেপের ব্যবস্থাপক সোহেল মিয়া, প্রদীপন ফাউন্ডেশনের ব্যবস্থাপক শিব শংকর ঘোষ, সাংবাদিক আক্তার হোসেন ও মো. আবুবক্কর সিদ্দিকসহ অনেকে।
সভাপতির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিই পারে সাধারণ মানুষের জন্য বিনা খরচে বা স্বল্প খরচে দ্রুত বিচার প্রাপ্তির সুযোগ তৈরি করতে। এ বিষয়ে এখনো অধিকাংশ মানুষ পর্যাপ্তভাবে সচেতন নয়।”
তিনি আরও বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আলোচনা সভা, প্রশিক্ষণ ও প্রচারণার মাধ্যমে গ্রাম আদালতের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পেলে আদালতের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পেতে সক্ষম হবে।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
আরও পড়ুন:
সিনিয়র স্টাফ রিপোর্টার

















