ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৩৮ বার পঠিত

পিরোজপুর অফিস:: মাদকাসক্তি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পিরোজপুরের উদ্যোগে এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ এর আয়োজনে সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় সদর উপজেলার ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক ফকির। সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু, সদর থানার ওসি (তদন্ত) রাজেশ সেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি কামাল উদ্দিন খান, মো. মোস্তফা কামাল, জাজির হোসেন জাহাঙ্গীর, জামাল হাওলাদার, নাসরিন আক্তার ও শিক্ষক নেতা মো. শাহ-আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদকাসক্তি বর্তমানে যুবসমাজের জন্য অন্যতম বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। তারা মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সভা শেষে অংশগ্রহণকারীরা পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মাদকমুক্ত জেলা গড়ে তুলতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার

সর্বশেষ পরিমার্জন: ০৮:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬