ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ১৯ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে ধরা পড়ল অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর

মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, শ্রীমঙ্গল
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / ৪০ বার পঠিত
মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, শ্রীমঙ্গল:    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নবীন ও জাবেদ নামে দুই ব্যক্তি হাওরে মাছ ধরতে গেলে তাদের জালে একটি বড় সাপ আটকা পড়তে দেখেন। সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা জাল ফেলে সেখান থেকে সরে যান। পরে বিষয়টি স্থানীয় সাবেক চেয়ারম্যান সোনা মিয়ার নাতি কয়েছ আহমদকে জানানো হয়।
খবর পেয়ে কয়েছ আহমদ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে জালে আটকে থাকা অজগর সাপটিকে দেখতে পান।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধার শেষে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, “উদ্ধারকৃত অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদ পরিবেশে বনে অবমুক্ত করা হবে।”
বন্যপ্রাণী সংশ্লিষ্টরা জানান, অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানান তারা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে ধরা পড়ল অজগর, বন বিভাগের কাছে হস্তান্তর

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬