, শনিবার, ২০ জুন ২০২৬
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা

ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শরিফ মিয়া, রূপগঞ্জ:    নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীর মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা দায়ের ও ক্রয়কৃত  জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা । শনিবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত  রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে হামলাকারী মিলন ভূঁইয়াদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তারা ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মীর মোশাররফ হোসেন,  মোসাঃ মাসুদা, রুম্পা, রিপা এবং আব্দুর রহমান হুজাইফী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ব্যবসায়ী মীর মোশারফ হোসেন রূপসী মীর বাড়ি এলাকার মিলন ভুইয়ার কাছ থেকে ২ শতাংশ জমিক্রয় করে চারতলা একটি বিল্ডিং তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমি এবং বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল বিক্রিত জমির দাতা মিলন ভুইয়া ও তার লোকজন।
কয়েকদিন আগে  মিলন ভূঁইয়া ও তাঁর সহযোগীরা অন্যায়ভাবে তাঁদের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক লুটপাট চালায়। একই সাথে তারা ভুক্তভোগীদের ক্রয় কৃত  জমি ফের জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।  হামলাকারীরা উল্টো ভুক্তভোগীদের  বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেছেন।
​ব্যবসায়ী মীর মোশারফ হোসেন তীব্র ক্ষোভ ও আতঙ্ক প্রকাশ করে বলেন, “এই বর্বরোচিত হামলার পর থেকে বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার মূল হোতা মিলন ভূঁইয়াসহ এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জনপ্রিয়

সর্বশেষ : ০২:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬