
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে প্রতিবেশীর মোটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যু হয়েছে| ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে| নিহত অঞ্জনা রানী (৩৫) ছয়ানী টবগা গোপাল বাড়ির ছোট্টু চন্দ্র ঘোষের স্ত্রী ও তার ছেলে রাহুল চন্দ্র (৫)|
স্থানীয় সূত্রে জানা যায়, চাটখিল পৌরসভার ছয়ানী টবাগা গোপাল বাড়িতে শুক্রবার দুপুরে লিটন চন্দ্র দাসের মোটরের লাইনে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাহুল| ছেলে কে বাঁচাতে গিয়ে মা অঞ্জনা রানীও বিদ্যুৎস্পৃষ্ট হয়| এতে ঘটনাস্থলেই দুজনে মারা যান| এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে|
খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে যান| এই ব্যাপারে চাটখিল থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে|

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 



















