, শনিবার, ২০ জুন ২০২৬
তাজা খবর :
হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ও আনন্দমুখর উৎসবে জামাইষষ্ঠী অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা

সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:   নোয়াখালীর চাটখিল উপজেলায় এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে| এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. মিজানুর রহমান বিচার ও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন|
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকায় জাতীয় ˆদনিক ভোরের দর্পণ পত্রিকার রিপোর্টার মো. মিজানুর রহমানের ফাঁকা বাড়িতে হামলার ঘটনা ঘটে| অভিযোগ রয়েছে, আনোয়ার (৫০), মাহমুদুর রহমান ওরফে হাসেম (৪৬), মিনারা বেগম (৩৫) সহ ৭-৮ জনের একটি দল বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ঘরের বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়| একই সঙ্গে বাড়ির বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেওয়া, নারিকেল, ডাব ও আম পেড়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে| ভুক্তভোগীর দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা| অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা সাংবাদিক মিজানুর রহমানের নাম উল্লেখ করে অশালীন ভাষায় গালাগাল করে এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়| এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদেরও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ উঠেছে|
এ বিষয়ে সাংবাদিক মো. মিজানুর রহমান বলেন, রঘুনাথপুর মৌজার ৩১১ ন¤^র দাগে তাদের পরিবারের ২১ শতাংশ জমি রয়েছে| এর মধ্যে কিছু অংশ তার বাবা তাকে এবং কিছু অংশ তার ছোট ভাইকে দলিল করে দিয়েছেন| তবে জমির আনুষ্ঠানিক বণ্টন সম্পন্ন হয়নি| তিনি দাবি করেন, মামলার বিবাদী মাহমুদুর রহমান তাকে বা পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে তার ছোট ভাইয়ের অংশ গোপনে ক্রয় করেন এবং পরে তার বসবাসরত ঘরবাড়ি দখলের চেষ্টা চালায়| এ ঘটনায় তিনি আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন| বর্তমানে নোয়াখালী জেলা জজ আদালতে ভূমি হস্তান্তর আইন, ধারা-৪৪ অনুযায়ী মামলা (নং-৪৮/২০২৫) চলমান রয়েছে|
মিজানুর রহমানের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা এবং আদালতের মৌখিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বিবাদীপক্ষ বহিরাগত লোকজন নিয়ে তার বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে| তিনি বলেন, আমি মহামান্য আদালত ও প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই| বিষয়টি আদালতের নজরে এনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করব|”
এই ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা মিজানুর রহমানের ছোট ভাইয়ের অংশ খরিদ করেছেন বলে জানান|

জনপ্রিয়

সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সর্বশেষ : ০২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬