
আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর, ঘাগটিয়া ও আসাদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুলালপুর হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি।
এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মানুষের সুখ-দুঃখে পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (ভিপি মুকুল), পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচিতে অসহায় ও নিম্নআয়ের বহু পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইয়ুব আলী, হোমনা 



















