ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দেশব্যাপী ছিনতাই,ধর্ষণের প্রতিবাদে সলঙ্গার হাটিকুমরুলে মানববন্ধন

মোঃ মনিরুল ইসলাম
- সর্বশেষ পরিমার্জন: ০১:৩২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৬৫ বার পঠিত

দেশব্যাপী হত্যা, ধর্ষণ, ছিনতাই বৃদ্ধি এবং আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তারা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি পালিত হয়। এতে সলঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ জুয়েল রানা। এ সময় ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ ‘ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট একশন। ‘আবু সাঈদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’; ‘চব্বিশের বাংলায়,ধর্ষকের ঠাঁই নাই’; ‘ছিনতাইকারীদের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে’ ইত্যাদি স্লোগান দেয় সাধারণ শিক্ষার্থীদের। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। অথচ ধর্ষক ধরা হচ্ছে না। ধর্ষক কখনো মানুষ হতে পারে না এরা পশু। এদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা। এসময় শিক্ষার্থীরা আরো বলেন, আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব জনগণের কাছে ছেড়ে দেয়ার আহবান জানায়।
আরও পড়ুন:





















