ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

রামমূর্তি অপসারণ ও হরিদাস চন্দ্রের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

মজনু মিয়া,গাইবান্ধা:   গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে নির্মাণাধীন বৃহৎ আকৃতির রামমূর্তি অপসারণের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‘সচেতন নাগরিক ফোরাম, পলাশবাড়ী’-র ব্যানারে পলাশবাড়ী চৌমাথা মোড়ে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।সমাবেশে অংশ নেওয়া স্থানীয় মুসল্লি এবং সচেতন নাগরিক সমাজ অভিযোগ করেন, মন্দিরের বাইরে প্রকাশ্য স্থানে এত বড় আকৃতির মূর্তি নির্মাণ করার পেছনে দেশবিরোধী চক্রান্ত এবং উস্কানিমূলক উদ্দেশ্য রয়েছে, যা এলাকার দীর্ঘদিনের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে ঝুঁকিতে ফেলছে।
বিক্ষোভকারীরা সমাবেশ থেকে ৩ দফা দাবি উত্থাপন করেন:১. মন্দিরের সীমানার বাইরে নির্মাণাধীন বিতর্কিত মূর্তিগুলো অবিলম্বে অপসারণ করতে হবে।২. সাম্প্রদায়িক উস্কানি ও অর্থায়নের উৎস খতিয়ে দেখতে মন্দির কমিটির প্রধান হরিদাস চন্দ্র তরণী দাসকে দ্রুত গ্রেফতার করতে হবে।৩. এলাকার সামাজিক শান্তি রক্ষায় প্রশাসনকে অবিলম্বে সর্বপক্ষের সাথে আলোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন না করা হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশস্থলে পুলিশ প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :

দুপচাঁচিয়ায় বিয়ে বাড়ি থেকে R15M চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-২

26 July 2026

নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে মতি নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার! 

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

রামমূর্তি অপসারণ ও হরিদাস চন্দ্রের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

সর্বশেষ পরিমার্জন : ১১:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬