ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই, বিরোধীদলের উদ্দেশ্যে: প্রতিমন্ত্রী শরিফুল আলম

নাঈম ইসলাম
কটিয়াদী (কিশোরগঞ্জ)

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে কেন্দ্র করে চলছে নানান কর্মসূচি।

এই উপলক্ষে রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলার স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের জন্য মেন্ডেট নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি বিএনপি কখনো বিগত দিনে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে নাই। আন্দোলন সংগ্রাম করে, রক্ত জড়িয়ে আমরা আমাদের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্বে এসেছি। তাই আমরা জনগণের কাছে আবার ফিরে যাব, আমরা যদি ব্যর্থ হই জনগণই সিদ্ধান্ত নিবে আগামী দিনে কাকে ভোট দিবে আর না দিবে । অতএব,আপনারা দেখেন আমরা কি করতে পারি আর না করতে পারি। অযথা বিভ্রান্তি ছড়িয়ে অন্যের এজেন্ডা বাস্তবায়ন করা আর স্বৈরাচারকে প্রতিষ্ঠিত করার জন্য ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে কোন লাভ হবে না।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নাই, ছয় মাসের মাথায় কোন ঘটনা না থাকলেও দেখবেন বক্তব্যের মধ্যে চলে আসে “আর সময় দেওয়া যাবে না সময় শেষ হয়ে গেছে এবং শুরু করে দিতে হবে। এই সরকারকে ফেলে দিতে হবে”। এই ধরনের অরাজনৈতিক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সজাগ থাকতে হবে, তাদের কথাই মূল কাজ। জনগণের ভালো কিছু চায়না।

তিনি আরও বলেন, একটা সরকার অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আসে। সবাই মিলে আন্দোলন-সংগ্রাম করলাম। যারা বলতেছে তারাও এই সংগ্রাম করেছে। আমরা তাদেরকে নিয়ে এ দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই শুধুমাত্র অন্যের এজেন্ডা আর রাজনীতি মিডিয়া ট্রায়ালের জন্য বক্তব্য না দিয়ে বাস্তবসম্মত কথা বলুন। কোনো বিষয় থাকলে আসুন, বসে কথা বলি। অযথা ধাক্কা মেরে ফেলে দিবেন সময় নাই এখনই ছুড়ে ফেলে দিতে হবে এ সমস্ত কথাবার্তা বলে কোন লাভ নাই। বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই।

সভায় উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমেদ জুন, রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া,উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, আতিকুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, ভিপি কামাল হোসেনসহ কটিয়াদী-পাকুন্দিয়া উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

তাজা গুলি ও গাঁজাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার

08 August 2026

মাছ ধরতে গিয়ে নোনা নদীতে পড়ে একজনের মৃত্যু

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই, বিরোধীদলের উদ্দেশ্যে: প্রতিমন্ত্রী শরিফুল আলম

সর্বশেষ পরিমার্জন : ০৫:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬