ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পঠিত

পিরোজপুর অফিস:   বীর মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান আহমেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না।

সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বাতেন, ফজলুল হক সেন্টু, সামশুদ্দোহা মিলন, শমীরকৃষ্ণ দাস বাচ্চু ও আব্দুর মান্নান দরানী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা মো. খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ ও মো. মির্জা জহিরুল হকসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালেক মোল্লার সাহসিক ভূমিকা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মোল্লার ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

সর্বশেষ পরিমার্জন : ০৩:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬