ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে এমিনেন্ট বয়েজের বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সভা

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ১২:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২১ বার পঠিত
পিরোজপুর অফিস:   মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে এমিনেন্ট বয়েজের উদ্যোগে প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমিনেন্ট বয়েজের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুরঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. ইব্রাহিম খলিল, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার ও এমিনেন্ট বয়েজের সচিবপ্রধান শেখ রিয়াজ উদ্দিন রানা।
সভায় বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে এমিনেন্ট বয়েজের বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সভা

সর্বশেষ পরিমার্জন : ১২:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬