ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ২৬ বার পঠিত

পিরোজপুর অফিস:    পিরোজপুর পৌরসভার ১নম্বর ওয়ার্ডের আলামকাঠী এলাকার পয়ানিকান্ডায় একটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে  এ ঘটনা ঘটে। এতে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও মৃত মো. সিদ্দিক খলিফার ছেলে সুজন খলিফা জানান, রাতে হঠাৎ ঘরে আগুন দেখতে পান তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দেরি করে আসার আগেই আগুনে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে বসতঘরে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পিরোজপুর জেলা বিএনপির নেতা আখতারুজ্জামান শেখ রাহাত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬