ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত
পিরোজপুর অফিস:   বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের একটি ধানক্ষেতে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুই ভাই।
নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় জানান, বুধবার সকালে তার দুই কাকা কৃষিকাজের জন্য মাঠে যান। সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। পরিবার সূত্রে জানা গেছে, বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান এবং মানিক বাছাড়ের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে তাদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে এবং নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুই সহোদরের আকস্মিক মৃত্যুতে শৌলখালী গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

মোরেলগঞ্জে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু

সর্বশেষ পরিমার্জন : ০৫:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬