ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

পিরোজপুরে ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০২:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার পঠিত
পিরোজপুর অফিস:    ‘বেশি বেশি ফলজ বৃক্ষ রোপণ করুন, পাখিদের খাবারের ব্যবস্থা করুন এবং শিশুদের পুষ্টির অভাব দূর করুন’ এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বাদোখালী, বাদুরা, বাইনখালী ও বাদখালী গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৭ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
কর্মসূচিতে জলপাই, আমড়া, আম, কাঁঠাল, পেয়ারা, নিম ও মাল্টাসহ ১৩ প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।কর্মসূচির উদ্যোক্তা মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন শাহিন গাজী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পাখিসহ বিভিন্ন প্রাণীর খাদ্যের জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই পরিবেশ সংরক্ষণের পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রত্যেককে বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগাতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সহসভাপতি কাওসার আহমদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কুসুমিয়া আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

পিরোজপুরে ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ

সর্বশেষ পরিমার্জন : ০২:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬