ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ-বিতরণ, এবারও ১ হাজার চারা দিলেন শাহিন গাজী

  • পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন : ০৩:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত

পিরোজপুর অফিস:   বর্ষা মৌসুম এলেই বৃক্ষরোপণ ও চারা বিতরণে উদ্যোগী হন সাইফুদ্দিন শাহিন গাজী।ব্যক্তিগত উদ্যোগে টানা তিন বছর ধরে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করে আসছেন তিনি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আঙিনায় ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।

এ বছর শংকরপাশা ইউনিয়নের বাদখালী, বাদুরা ও বাইনখালীসহ বিভিন্ন এলাকায় মোট ১ হাজার চারা রোপণ ও বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে জলপাই, আমড়া, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, মাল্টাসহ ১৩ প্রজাতির ফলজ ও বনজ গাছ। বাইনখালী ছালেহিয়া দাখিল মাদ্রাসা ও ৬২ নম্বর বাদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্যোক্তা সাইফুদ্দিন শাহিন গাজী মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও পাখিদের খাদ্যের জোগান নিশ্চিত করতে বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানো প্রয়োজন। শুধু গাছ লাগালেই হবে না, এর পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড

16 September 2026

দুপচাঁচিয়ায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ-বিতরণ, এবারও ১ হাজার চারা দিলেন শাহিন গাজী

সর্বশেষ পরিমার্জন : ০৩:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬