ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

কক্সবাজারে ৫৪ হাজার পিস ইয়াবাসহ এপিবিএন পুলিশ সদস্য আটক

শ.ম.গফুর,কক্সবাজার:   কক্সবাজার-টেকনাফ সড়কের  মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৪ হাজার পিস ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে আটক করেছে বিজিবি।৯ সেপ্টেম্বর বিজিবি সূত্রে জানা যায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারমুখী একটি সন্দেহজনক ইয়ামাহা মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ৫৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোহাম্মদ আলী মুন্না সিকদার নামে এপিবিএনের এক কনস্টেবলকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।আটক মোহাম্মদ আলী মুন্না সিকদার টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ১৬ এপিবিএনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।বিজিবির নায়েব সুবেদার মো. আরিফুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে ৭ সেপ্টেম্বর দুপুরে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

22 September 2026

কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

কক্সবাজারে ৫৪ হাজার পিস ইয়াবাসহ এপিবিএন পুলিশ সদস্য আটক

সর্বশেষ পরিমার্জন : ০৬:৪৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬