ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ঝালকাঠিতে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি:   ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩০ আগস্ট) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ সাইফুল্লাহ। এ সময় পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, কাঠপট্টি এলাকার একটি দোকানে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত করে বিক্রি করা হচ্ছিল। পরে সেখানে অভিযান চালিয়ে আনুমানিক ৩ হাজার ২৭২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।
পরিবেশ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

লোহাগড়া উপজেলা কৃষকদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল

20 September 2026

নাঙ্গলকোট গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন'র অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

ঝালকাঠিতে নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ১২:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬